হোম > রাজনীতি > এনসিপি

শপথ থেকে বিরত থাকা নতুন বাংলাদেশের সঙ্গে প্রতারণা

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম

আমার দেশ অনলাইন

সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।’

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে—সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন। কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে তারা (বিএনপি) সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমরা আশা করব, তারা দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।’

তিনি বলেন, ‘সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে। শেখ হাসিনার কাঠামো থাকবে। শুধু অন্য মানুষেরা দেশ চালাবে।’

নাহিদ বলেন, “সরকারি দলে যারা আছেন তারাও সংস্কার চেয়েছেন, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছেন। আশা করব, অতি দ্রুত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দেবেন।

গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম

হাসিনাসহ পলাতকদের দেশে এনে শাস্তি কার্যকরের দাবি আখতারের

সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো মূল্য নেই

একই সঙ্গে সংসদ অধিবেশন আর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে

হাসিনাসহ দণ্ডিতদের ফিরিয়ে সাজা কার্যকরের দাবি আখতার হোসেনের

‘পুরোনো স্বৈরাচার থেকে শিক্ষা না নিলে একই পরিণতি হবে’

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সাংবাদিকদের হেনস্তা মেনে নেয়া হবে না: এনসিপি

উত্তরায় এনসিপি নেতাকে অপহরণ ও নির্যাতন

শপথ নিয়েই শহীদ হাদির কবর জিয়ারত করলেন আতিক মুজাহিদ