হোম > ইসলাম ও জীবন

সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকালে জমিয়তের শোক

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক জানান।

তারা শোকবার্তায় বলেন, মরহুম ছিলেন ইসলামি জ্ঞানের অগাধ ভাণ্ডার ও উম্মাহর জন্য একজন বাতিঘরের মতো পথপ্রদর্শক। তাঁর জীবন ছিল কুরআন-সুন্নাহর প্রচার, ফতোয়া, এবং দাওয়াতি কাজের জন্য নিবেদিত। তিনি দীর্ঘ সময় ধরে সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের সর্বোচ্চ আসনে থেকে বিশ্ববাসীকে ইলম ও হেদায়াতের আলো পৌঁছে দিয়েছেন।

নেতৃদ্বয় আরো বলেন, শা‌ইখ আব্দুল আজিজ আলুশ শাইখ (রহ.)-এর ইন্তেকালে মুসলিম উম্মাহ এক যুগশ্রেষ্ঠ মনীষীকে হারালো। তাঁর ইন্তেকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তারা আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সৌদি সরকার ও মুসলিম উম্মাহকে সবর করার তাওফিক দেন। আমিন।

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ