হোম > ইসলাম ও জীবন

আখেরি চাহার সোম্বা: বায়তুল মোকাররমে আলোচনা ও দোয়া

স্টাফ রিপোর্টার

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা ১৪৪৭ হিজরি পালিত হয়েছে। রাসুল (সা.) এর রোগমুক্তির এই দিনটি পালন উপলক্ষ্যে বুধবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নুরানী জামে মসজিদের খতিব ড. মুফতি মাওলানা কামরুল হাসান শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।

এ দিকে পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে বুধবার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি ছুটি ছিল।

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি