হোম > ইসলাম ও জীবন

বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়। এতে ইমামতি করবেন মুফতি মো. মিযানুর রহমান। সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মো. আব্দুল্লাহ। সকাল ১০টায় চতুর্থ জামাতে মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন এবং পৌনে ১১টায় পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী। প্রত্যেক জামাতে একজন করে মুকাব্বির নির্ধারণ করা হয়েছে।

এছাড়া পাঁচটি জামায়াতে কোনো ইমাম উপস্থিত না থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন- মো. শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থিত হয়ে স্ব-স্ব দায়িত্ব পালন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আগামী ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এএস

সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩ হাজার ১৮২ হজযাত্রী

হজযাত্রীদের যে পরামর্শ দিল ধর্ম মন্ত্রণালয়

সৌদিতে পৌঁছেছেন বাংলাদেশি ৭৮,৫০০ হজযাত্রী, শেষ ফ্লাইট কাল

জিলহজের প্রথম ১০ দিন যে ১০ আমল

সৌদিতে পৌঁছেছেন বাংলাদেশি ৬৩,২৬১ হজযাত্রী

আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেবো না: ধর্মমন্ত্রী

কোরবানিতে শরিকানার অংশ যেমন হবে

হজে যাওয়ার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ বিষয়

সৌদি আরব পৌঁছেছেন ৫৬৬৫৯ জন বাংলাদেশি হজযাত্রী

জিলহজের প্রথম দশকের মর্যাদা ও আমল