হোম > ইসলাম ও জীবন

ইজতেমা ময়দানে সংঘর্ষ–প্রাণহানিতে সাদপন্থিদের দুঃখ প্রকাশ

স্পোর্টস রিপোর্টার

টঙ্গীতে তাবলীগের ইজতেমা ময়দানে সংঘর্ষ–প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সাদপন্থিরা। সরকারের নির্দেশ মেনে ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন তারা। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাদপন্থি নেতা মাওলানা রেজা আরিফ সাংবাদিকদের এ কথা জানান।

রেজা আরিফ বলেন, গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তা নিয়ে দুঃখ প্রকাশ করছি আমরা। কারা দায়ী সেটি নিয়ে এখন আর আলোচনা করবো না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, নিশ্চয়তা দিচ্ছি।

সংঘর্ষে গতকাল রাতে কতজন মারা গেছেন তা নিয়ে কিছু বলেননি রেজা আরিফ।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুই গ্রুপকে মাঠ ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশ অনুযায়ী টঙ্গীর ইজতেমা মাঠ ছেড়ে দেব আমরা। জুবায়ের গ্রুপ যেন মাঠ ছেড়ে দেন সেই অনুরোধ করছি আমরা- উল্লেখ করেন তিনি।

একটি ভিন্নরকম সমাজসেবার গল্প

ইসলাম ও প্রচলিত আইনে ধর্ম অবমাননা

শিক্ষাঙ্গনে শিশুর সুরক্ষায় ইসলামের তাগিদ

সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদের নিন্দা করে ইসলাম

আজকের নামাজের সময়সূচি

ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী

জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, হজযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিত ব্যবস্থাপনায় জোর

‘সুন্নাহ আমলেই আমাদের মুক্তি, এখানে খাটবে না কোনো যুক্তি’

মানবপাচার রোধে জুমার খুতবায় সচেতনতামূলক আলোচনা অন্তর্ভুক্ত করার আহ্বান

স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কি নফল রোজা রাখতে পারবেন, বিধান কী