হোম > ইসলাম ও জীবন

‘অতীতের উজ্জ্বল ঐতিহ্য : আলোকিত ভবিষ্যতের ভিত্তি’

উজবেকিস্তানে মুসলিম সভ্যতা কেন্দ্র

গুলজার গালিব খান

উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে আয়োজিত হয়েছে ‘অতীতের উজ্জ্বল ঐতিহ্য : আলোকিত ভবিষ্যতের ভিত্তি’ শীর্ষক দুদিনের আন্তর্জাতিক কনফারেন্স। চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তাশখন্দে উদ্বোধন হতে যাচ্ছে ‘মুসলিম সভ্যতা কেন্দ্র’।

এর প্রস্ততি হিসেবে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে কেন্দ্রের আন্তর্জাতিক বিশেষজ্ঞ পরিষদের সদস্যদের পাশাপাশি অংশগ্রহণ করেন বিশ্বের প্রায় ২০টি দেশের দুই শতাধিক গবেষক। গবেষকদের জন্য কেন্দ্রের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শনী কক্ষ এবং অন্যান্য বিভাগ ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়।

২০১৭ সালে জাতিসংঘে উজবেক রাষ্ট্রপতি শাওকাত মিরজায়েফের ঘোষণার পর মুসলিম এই কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। সে ঘোষণায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসলামের প্রকৃত মানবিক মর্ম তুলে ধরার জন্য একটি মুসলিম সভ্যতা কেন্দ্র প্রতিষ্ঠার ঘোষণা দেন।

ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশনের (ICESCO) পাণ্ডুলিপি বিশেষজ্ঞ ড. আহমাদ আবদুল বাসিত বলেন, মুসলিম সভ্যতা কেন্দ্রটি উজবেক জনগণের পক্ষ থেকে বিশ্ব মুসলিম সম্প্রদায় ও সমগ্র বিশ্বের জন্য একটি উপহার।

যেহেতু উজবেকিস্তান বহু জ্ঞান-বিজ্ঞান শাখার জন্মস্থান এবং এই ভূমিতে অগণিত বিজ্ঞানী-পণ্ডিত জন্মলাভ করেছেন, যারা তাদের বৌদ্ধিক ও বৈজ্ঞানিক সাফল্য দিয়ে মানবতাকে সমৃদ্ধ করেছে, তাই এই কেন্দ্র সেসব মহান মনীষীদের উজ্জ্বল অর্জনের প্রতিনিধিত্ব করে।

২৫ একর জমির উপর নির্মিত, তিনতলাবিশিষ্ট এই কেন্দ্রের নকশায় মধ্যযুগীয় স্থাপত্যশৈলী প্রতিফলিত হয়েছে। বিশেষভাবে আছে চারটি ৩৪ মিটার উঁচু দরজা এবং ৬৫ মিটার উঁচু একটি কেন্দ্রীয় গম্বুজ। মুসলিম সভ্যতা কেন্দ্রটি প্রাক-ইসলামিক সভ্যতা, প্রথম ও দ্বিতীয় পূর্ব রেনেসাঁ এবং উজবেকিস্তানের তৃতীয় রেনেসাঁর ওপর বিশেষ প্রদর্শনী করে।

সূত্র : আল জাজিরা আরবি

মায়ের প্রতি সম্মান জানানো সন্তানের জন্য সুসংবাদ

কোরবানির গোশত সংরক্ষণ করা যায় কতদিন

দেশে ফিরেছেন ৬,১৭৫ বাংলাদেশি হাজি

রাতেই শুরু হচ্ছে হজ যাত্রীদের ফিরতি ফ্লাইট

হজ শেষে অশ্রুসিক্ত নয়নে মক্কা ছাড়ছেন হাজিরা

মোহাম্মদ (সা.) প্রথম যে পশু কোরবানি করেছিলেন

বিশ্বের বিভিন্ন দেশে যেসব পশু কোরবানি দেওয়া হয়

কোরবানি কার নামে হবে, যা বলছে ইসলাম

ঈদুল আজহার দিনে কয়েকটি আমল

কোরবানির মাংস তিন ভাগ করা কতটা জরুরি