হোম > ধর্ম ও ইসলাম

আজ থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু

ঢাবি সংবাদদাতা

পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এখন চলছে সৌদি থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত।

মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় হজ মিশনে।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং ৪৬২ জনকে আাইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে।

এবার আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

দাম্পত্যের মাধুর্য ফুটে উঠেছে কোরআনের যেসব আয়াতে

রমজানের শিক্ষা যেন ভুলে না যাই

মসজিদের বাহ্যিক সাজসজ্জা

বিলাসী জীবন বয়ে আনে অশুভ পরিণাম

ঋতুরাজ বসন্তে পরকালের ‍বার্তা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত, বাংলাদেশে কবে

সৌদির হজমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

রোজার কাফফারা যেভাবে আদায় করবেন