হোম > ইসলাম ও জীবন

লিবিয়ায় কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে না পারার বিষয়ে তদন্ত কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি

লিবিয়ান আন্তর্জাতিক কুরআন মুখস্থ প্রতিযোগিতায় প্রতিযোগী অংশগ্রহণ না করার বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা হতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

শনিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব মো. সাজজাদুল হাসান ও প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল মোমিন।

এ কমিটিকে ১১তম লিবিয়ান আন্তর্জাতিক কুরআন মুখস্থ প্রতিযোগিতায় প্রতিযোগী অংশগ্রহণ না করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় হতে পত্র প্রাপ্তির তারিখ এবং উহা নিষ্পত্তিতে বিলম্বের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীর দায়দায়িত্ব নির্ধারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, কমিটিকে সুপারিশসহ আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে কমিটিতে সদস্য কো-অপ্ট করার সুযোগ রয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, এ প্রতিযোগিতার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৪ মে ধর্ম বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব বরাবর একটি পত্র প্রেরণ করা হয়। বিষয়টি অবগতির জন্য ধর্ম সচিবকে এ পত্রের অনুলিপি দেওয়া হয়।

এ অনুলিপির কপিটি ৬ মে সচিবের দপ্তরে ২৪৫ নম্বর ক্রমিকে ডায়েরিভুক্ত হয় এবং একই তারিখে সচিব এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের সংস্থা ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব বরাবর প্রেরণ করেন। এ পত্রটি ৬ মে সংস্থা ও আইন অনুবিভাগে ডায়েরিভুক্ত হয়। এ পত্রটি সংস্থা ও আইন অনুবিভাগ হতে নিষ্পত্তি করা হয় এবং ১৫ মে এ অনুবিভাগ হতে ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বরাবর ই-নথিতে পত্র প্রেরণ করা হয়।

বিশ্বখ্যাত বিজ্ঞানী জ্যাকি ই-রু ইং যেভাবে ইসলাম গ্রহণ করলেন

শিক্ষার্থীদের আত্মোন্নয়নে ইসলামি মূল্যবোধ চর্চা

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ