হোম > ইসলাম ও জীবন

পুণ্যবানদের চোখে শীতকাল

আতিকুর রহমান নগরী

ইসলামের পুণ্যবান পূর্বসূরিরা হলেন সালাফ। সালাফরা শীতকে ভালোবাসতেন। কারণ তারা জানতেন এটা অলসতার মৌসুম নয়; এটা আল্লাহর আরো কাছে যাওয়ার সময়।

# উমর (রা.) বলতেন, ‘শীতকাল ইবাদতকারীদের জন্য এক বড় গনিমত।’

# ইবনু মাসউদ (রা.) যখন শীত আসত, তখন বলতেন, ‘শীতকে স্বাগত! এই মৌসুমে বরকত নেমে আসে, রাত দীর্ঘ হয় ইবাদতের জন্য আর দিন সংক্ষিপ্ত হয় রোজার জন্য।’

# ইয়াহইয়া ইবনু মু’আজ (রহ.) বলতেন, ‘রাত দীর্ঘ; ঘুম দিয়ে একে ছোট করে দিও না। ইসলাম পবিত্র; গুনাহ দিয়ে একে কলুষিত কোরো না।’

# উবাইদ ইবনু উমায়ের (রহ.) শীত এলে বলতেন, ‘হে কোরআনের অনুসারীরা! তোমাদের রাত দীর্ঘ হয়েছে, তাই দাঁড়িয়ে নামাজ আদায় করো। তোমাদের দিন ছোট হয়েছে, তাই রোজা রাখো।’

# ইমাম ইবনু রজব (রহ.) বলেছিলেন, ‘শীত হলো মুমিনের বসন্ত। যেমন বসন্তে গাছ নতুন করে সবুজ হয়, তেমনি শীতে মুমিনের ঈমান সতেজ হয়ে ওঠে। এ সময়ে রোজা রাখো, নিজেকে সংযত করো। রাতে দাঁড়াও, হৃদয় খুলে দাও। কোরআনের আয়াতে আয়াতে নিজের ক্লান্ত আত্মাকে বিশ্রাম দাও।’

[ইবনু রজব হাম্বলী (রহ.), লাতায়িফুল মাআরিফ, পৃ. ৩২৬-৩২৮ থেকে চয়নকৃত ও সংক্ষেপিত]

এসআই

আজান শুনেও যে গুরুত্বপূর্ণ সুন্নাহ ভুলে যাচ্ছেন অনেক মুসলমান: শায়খ আহমাদুল্লাহ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

ব্যস্ততায় হারিয়ে যাওয়া সিজদার সৌরভ

নীরব প্রকৃতিতে ছোট্ট মসজিদ

তালাকের অপব্যবহার ও আমাদের সমাজ

সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসংযোগে ইসলামের সতর্কবার্তা

কোরআন-সুন্নাহর আদর্শে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

দাম্পত্য জীবনে সুখের মূলমন্ত্র জানালেন শায়খ আহমাদুল্লাহ

বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ৬ দেশের কারি

মসজিদে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ মানে কী