হোম > খেলা

ম্যানইউ-আর্সেনাল-চেলসির জয়, ব্যবধান বাড়াল বার্সা

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে তিন শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও চেলসি। ইউনাইটেড ২-০ গোলে টটেনহ্যামকে, আর্সেনাল ৩-০ গোলে সান্ডারল্যান্ডকে এবং চেলসি ৩-১ গোলে হারিয়েছে উলভসকে। লা লিগায় বার্সেলোনা ৩-০ গোলে জিতেছে মায়োর্কার বিপক্ষে।

টটেনহ্যামের বিপক্ষে জয়ে প্রিমিয়ার লিগে সবশেষ পাঁচ ম্যাচে অপরাজিত ম্যানইউ। এর মধ্যে সবশেষ চার ম্যাচেই পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছেন ব্রুনো ফার্নান্দেসরা। এবার তারা টটেনহ্যাম হটস্পারকে হারাল ২-০ গোলে। দুটো গোল করেছেন ব্রায়ান এমবেউমো ও ব্রুনো ফার্নান্দেস। এই জয়ে প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জিতল ইউনাইটেড। এই জয়ে পঞ্চম স্থানে থাকা চেলসির থেকে এক পয়েন্ট এগিয়ে রেড ডেভিলরা। টটেনহ্যাম ১৪তম স্থানে অবস্থান করছে এবং শেষ ১৬টি লিগ ম্যাচে মাত্র দুইটি জয় পেয়েছে।

সান্ডারল্যান্ডের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে ৩–০ গোলের জয়ে শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির ওপর চাপ আরও বাড়িয়েছে আর্সেনাল। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের শীর্ষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৯ পয়েন্টে। ৪২তম মিনিটে মার্টিন সুবিমেন্দির দুর্দান্ত নিচু শটে এগিয়ে যায় আর্সেনাল। পরে বদলি হিসেবে নামা ভিক্টর জিওকারেস ৬৬ ও যোগ করা সময়ে (৯০+৩) দুটি গোল করে ব্যবধান বাড়ান।

অন্য ম্যাচে কোল পালমারের হ্যাটট্রিকে বিধ্বস্ত হয় উলভস। পালমার প্রথমার্ধের ২৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে ৩-১ গোলের জয় এনে দেন চেলসিকে, প্রিমিয়ার লিগে লিয়াম রোজেনিয়রের অধীনে টানা চার ম্যাচ জয়ের রেকর্ড ধরে রাখে ব্লুজরা। ১৩তম মিনিটের পর ৩৫তম মিনিট এবং ৩৮তম মিনিটে দুটি গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন পালমার।

রবার্ট লেভানডোভস্কি ও লামিনে ইয়ামালের গোলে মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে স্বস্তিদায়ক জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করেন মার্ক বার্নাল। এই জয়ে লা লিগার শীর্ষে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে চার পয়েন্টে। রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার কথা আলভারো আরবেলোয়ার দলের।

১৩ বছর পর জিম্বাবুয়ে সফর নিয়ে আবেগাক্রান্ত আশরাফুল

মুখ ঢেকেও লাল কার্ড নয়, বেলিংহামের ঘটনায় ব্যাখ্যা ফিফার

ব্রাজিলের চোখ নকআউটে, স্কটল্যান্ডের দৃষ্টি ইতিহাসে

কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে টপকে নকআউটে কলম্বিয়া

গোল্ডেন বুটের দৌড়ে তিন সুপারস্টার

নকআউট পর্বে টিকিটের লড়াইয়ে দ. আফ্রিকা-দ. কোরিয়া

রঙিন রোনালদো, পর্তুগালের গোলোৎসব

‘আমাকে তো অবসরপ্রাপ্তই বানিয়ে ফেলেছিল’

মদ্রিচের ২০০তম ম্যাচে পানামাকে বিদায় করে টিকে রইল ক্রোয়েশিয়া

ঘানার দেয়ালে আটকে গেল ইংল্যান্ড