হোম > খেলা

ই-স্পোর্টস নেশনস কাপে প্রথমবার খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ই-স্পোর্টসের বিশ্বকাপ খ্যাত ই-স্পোর্টস নেশনস কাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই বৈশ্বিক আসর।

আজ বুধবার রাজধানীর তোপখানা রোডের হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বাইডেসা)-এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম।

তিনি বলেন, “ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ ১৫টি ভিন্ন ভিন্ন ই-স্পোর্টস খেলায় অংশ নেবে। এই প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ২২০ কোটি টাকারও বেশি, যা দেশভিত্তিক ই-স্পোর্টস প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম বৃহৎ। এই ঐতিহাসিক আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত।”

এবারের আসরে বাংলাদেশসহ প্রায় ১৫০টি দেশ অংশ নেবে। ১৫টি খেলায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন ৫০ জন গেমার।

দলের প্রস্তুতি নিয়ে দলের ব্যবস্থাপক আগা রাফসান জানান, বাছাইপর্বে প্রথমে এশিয়ার দেশগুলোর বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। তালিকার শীর্ষ ২-৩-এর মধ্যে থাকতে পারলেই মূল পর্বে খেলার সুযোগ মিলবে। সেই লক্ষ্যেই জোর প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই প্রতিযোগিতাকে সামনে রেখে সারা দেশ থেকে প্রায় ১,৫০০ গেমার নিবন্ধন করেছিলেন। একাধিক ধাপের পরীক্ষা ও বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দল গঠন করা হয়েছে।

দলের কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন এবং নাজমুস সাকিব জানান, সম্পূর্ণ নিরপেক্ষভাবে জাতীয় দলের গেমার নির্বাচন করা হয়েছে এবং প্রস্তুতিও চলছে পুরোদমে। তারা বলেন, “মূল আসর শুরু হতে এখনও সময় আছে, তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না। খেলার কৌশলের পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।”

প্রথমবারের মতো এমন বড় মঞ্চে অংশগ্রহণকে বাংলাদেশের ই-স্পোর্টস অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

গ্রুপসেরা সুইজারল্যান্ড, হেরেও নকআউটে কানাডাও

নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে ব্রাজিল ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড

টিভির পর্দায় জার্মানি ও নেদারল্যান্ডসের বিশ্বকাপ ম্যাচের সঙ্গে ক্রিকেটের রোমাঞ্চ

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল

মুখ ঢেকে লাল কার্ডে নিষিদ্ধ আলমিরন, তবে বেঁচে গেলেন বেলিংহ্যাম

সিআর সেভেনকে ইব্রাহিমোভিচের খোঁচা

বিজয়ীদের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন ট্রাম্প

রেফারি কফি খাচ্ছিলেন, তাই পেনাল্টি পায়নি ঘানা!

নকআউটের আগে ‘বেঞ্চ টেস্টে’ আর্জেন্টিনার, বিশ্রামে থাকতে পারেন মেসি

শীর্ষস্থানের লড়াইয়ে নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল