হোম > খেলা

পুলিশের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল লিগে আজ শুক্রবার ছিল একটি ম্যাচ। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে স্বাগতিক আরামবাগের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ পুলিশ।

নেপালের ২১ বছর বয়সি ফরোয়ার্ড আইয়ুশ ঘালানের জোড়া গোলে লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে দলটি। ৩৬ ও ৫২ মিনিটে দুটি গোল করেন ঘালান। পুলিশের পক্ষে অপর গোলটি করেন আমিরুল ইসলাম। এই জয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে পুলিশ। ৮ ম্যাচ খেলে তাদের অর্জন ১৩ পয়েন্ট।

টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের ১৬ আর ফর্টিসের অর্জন ১৪ পয়েন্ট। আজ লিগে চারটি ম্যাচ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও আবাহনীর পরস্পরের মুখোমুখি হবে।

অপর ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ। এছাড়া ব্রাদার্স ইউনিয়ন-ফর্টিস এবং পিডব্লিউডি-ফকিরেরপুল পরস্পরের মুখোমুখি হবে। ম্যাচগুলো শুরু হবে বেলা আড়াইটায়।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি