হোম > খেলা

যে কারণে শাস্তি পেল নেইমারের সাবেক ক্লাব

স্পোর্টস ডেস্ক

সৌদি সুপার কাপের আসন্ন আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে নেইমারের সাবেক ক্লাব আল হিলাল। তাতেই শাস্তির খড়গ নেমে এসেছে সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটির ওপর।

শাস্তি হিসেবে, সৌদি সুপার কাপের ২০২৬-২৭ আসরে খেলার যোগ্যতা অর্জন করলেও নিষিদ্ধ থাকবে আল হিলাল। পাশাপাশি তাদের ৫ লাখ সৌদি রিয়াল বা এক লাখ ৩৩ হাজার ডলার জরিমানা করেছে দেশটির ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ও নীতিনৈতিকতা কমিটি।

নতুন আঙ্গিকে অনুষ্ঠিত ২০২৫ ক্লাব বিশ্বকাপে চমক উপহার দিয়েছে আল হিলাল। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। সেখানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।

ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণেই প্রাক মৌসুম শুরু করতে দেরি হয় আল হিলালের। মূলত এ কারণেই সৌদি সুপার কাপ থেকে নিজেদের সরিয়ে নেয় তারা। হংকংয়ে আগামী ১৯ আগস্ট টুর্নামেন্টটির এবারের আসর শুরু হবে। টুর্নামেন্টটি শেষ হবে ২৩ আগস্ট।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি