হোম > খেলা

টি-টোয়েন্টিতে আবারও হারল কিউইরা

স্পোর্টস রিপোর্টার

প্রথম টি-টোয়েন্টি হেরে আগেই ব্যাকফুটে চলে গিয়েছিল নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারের তেতো স্বাদ হজম করল। ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে আরো একধাপ পিছিয়ে পড়ল ব্ল্যাক ক্যাপস শিবির। ২৮ বল হাতে রেখে পাওয়া জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২০৮ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার খেলেন ৪৭ রানের হার না মানা দারুণ এক ইনিংস। আর ৪৪ রান এনে দেন রাচিন রবীন্দ্র।

রায়পুরে লক্ষ্য তাড়া করতে নেমে ফিফটি হাঁকান সূর্যকুমার যাদব ও ইষান কিষান। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে ৪৯ বলে গড়ে ১২২ রানের পার্টনারশিপ। ৩৭ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থেকে যান ক্যাপ্টেন সূর্যকুমার। ৩২ বলে ১১ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৬ রানের দাপুটে ইনিংস উপহার দেন ইষান। তাদের দুজনের ব্যাটিং ঝলকে ৩ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০৮/৬. ২০ ওভার (রাচিন ৪৪, স্যান্টনার ৪৭*; কুলদীপ ২/৩৫)।

ভারত: ২০৯/৩, ১৫.২ ওভার (কিষান ৭৬, সুরিয়াকুমার ৮২*; হেনরি ১/৪১, ডাফি ১/৩৮ ও সোধি ১/৩৪)।

ফল: ভারত ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ইশান কিষান।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে বড় উন্নতি বাংলাদেশিদের

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের

৩২ জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা

‘গুরু’ হতে চান না ক্লেমেন্ট, তবু তার মডেলে বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

সালাহর স্বপ্ন, সাফল্য আর রূপান্তরের অ্যানফিল্ড অধ্যায়

কাতারের ‘নায়কদের’ নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল

ধর্ষণ মামলার অভিযুক্ত ফুটবলারকে নিয়ে বিশ্বকাপে ঘানা

টিভিতে আজ দেখবেন ফ্রেঞ্চ ওপেনের খেলা

বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

রোনালদো নন, পর্তুগালের ‘আসল বস’ ব্রুনো!