হোম > খেলা

জিমিকে রেখেই হকি দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

৩৯ বছর বয়সি রাসেল মাহমুদ জিমিকে রেখেই এশিয়ান গেমসের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। গত ৪ জুলাই ৩২ জনকে নিয়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছিল হকির প্রস্তুতি ক্যাম্প। সে দল থেকে বাদ পড়লেন আটজন। তবে এখান থেকে কমিয়ে আবার ২০ জনের চূড়ান্ত দল গঠন করা হবে। প্রাথমিক দল নিয়েই জার্মানিতে প্রস্তুতি ক্যাম্প গড়বে বাংলাদেশ। প্রায় এক মাসের ক্যাম্পে কোচ পিটার গেরহার্ডের দল জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির দলের বিপক্ষে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৭ মাস আগে বয়সের অজুহাতে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জিমি। এবার হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে জায়গা পাওয়ার পাশাপাশি জাতীয় দলেও ফিরছেন তিনি।

বাংলাদেশ হকি দল

‎বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, মেহরাব হাসান, রোমান সরকার, ফজলে হোসেন, আবেদ উদ্দিন, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ জিমি ও রাকিবুল হাসান।

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে সোচ্চার কিংবদন্তি ফুটবলাররা

মৃত্যু মামলায় আদালতে জমা ম্যারাডোনার বাবার মেডিকেল রিপোর্ট!

ভারতকে হারিয়ে হকি বিশ্বকাপের সেমিতে আর্জেন্টিনা

চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু চেলসির

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশ

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়