হোম > খেলা

১৭৮ রানের পুঁজি পেল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৭৮ রানের পুঁজি পেয়েছে দুর্বার রাজশাহী। ফ্রাঞ্চাইজিটিকে এই পুঁজি এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন রায়ান বার্ল।

২৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন বার্ল। ৭ চারের পাশাপাশি ১ ছয় মারেন এই জিম্বাবুইয়ান অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন ইয়াসির আলি রাব্বি। ২৫ বল খেলেন তিনি।

মোহাম্মদ হারিস ২৭ ও জিসান আলম করেন ২৩ রান। শেষদিকে ৯ বলে ২১ রানের ছোট ঝড়ো ইনিংস খেলেন আকবর আলি। খুলনার হয়ে বল হাতে সবচেয়ে সফল নাসুম আহমেদ। তিন ওভারে ২০ রান দিয়ে দুই ব্যাটারকে তুলে নেন এই অর্থোডক্স স্পিনার। এছাড়া মোহাম্মদ নাওয়াজ, মেহেদি হাসান মিরাজ ও আবু হায়দার রনি একটি করে উইকেট নেন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল