হোম > খেলা

অনিয়মের অভিযোগে ৭ দাবাড়ু নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগে বাংলাদেশের ৬ ও ভারতের এক খেলোয়াড়কে নিষিদ্ধ করল বাংলাদেশ দাবা ফেডারেশন। এছাড়া শাস্তির আওতায় আনা হয়েছে প্রতিযোগিতার বিচারক ও আয়োজকদেরও। সম্প্রতি সেঞ্চুরি ক্লাব নবম স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হয়েছেন তারা।

দাবা ফেডারেশেনের সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ আমার দেশকে বলেন, 'বিশেষ করে ভারতের সীমান্তবর্তী এলাকায় দাবা প্রতিযোগিতায় অনেক অনিয়ম করেছেন অভিযুক্ত খেলোয়াড়রা। যা গুরুতর অপরাধ। বোর্ডে না খেলে রেজাল্ট তৈরি করছিল তারা। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে না খেলে অসাধু উপায় অবলম্বন করে। এ কারণে তাদের শাস্তি হয়েছে।'

৭ জনের মধ্যে দুজনকে এক বছর করে নিষিদ্ধ করা হয়েছে। দাবা ফেডারেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, যদুনাথ বিশ্বাস ও অরূপ গোলদারকে ছয় মাস করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নেত্রকান্ত সরকার ও এফ এম শারাফাতুল ইসলামের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। হাদিউজ্জামানকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতীয় দাবাড়ু শ্রুতর্শী রায়কেও নিষিদ্ধ করা হয়েছে।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ

আফ্রিদি-রাজ্জাকের কীর্তিতে ভাগ বসালেন মিনহাস

বেটিং কেলেঙ্কারিতে তুরস্কে ১৪৭ ক্লাব কর্মকর্তা নিষিদ্ধ

সমীকরণের মারপ্যাঁচ মাথায় নিয়ে ‘শক্তিশালী’ আফগানদের মুখোমুখি বাংলাদেশ

দুই গোলে পিছিয়েও লিভারপুলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

বার্সেলোনাকে হারিয়ে পিএসজির টানা তৃতীয় জয়

ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ

ইংল্যান্ডও হারল পাকিস্তানের কাছে

বাভুমার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার কামব্যাক

উয়েফার কাঠগড়ায় ফিফা সভাপতি ইনফান্তিনো