হোম > খেলা

আজ কি হাত মেলাবে ভারত-পাকিস্তান?

নারী ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। সম্পর্কটা এখন এতটাই শীতল যে, চিরশত্রু দুই প্রতিবেশীর মধ্যে নিকট অতীতে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটেছে। যার প্রভাব পড়েছে খেলার মাঠেও। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এমনকি কথাও বলেনি তারা। তবে মাঠের লড়াইয়ে দুদেশের ক্রিকেটারদের মধ্যে হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। পিসিবি চেয়ারম্যান ও এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে না নেওয়ায় শিরোপা এখনো বুঝে পায়নি চ্যাম্পিয়ন ভারত। এ নিয়ে নাকভির সঙ্গে চলছে বিসিসিআই কর্তাদের কথার লড়াই।

এশিয়া কাপের নো হ্যান্ডশেক ও নো টক বিতর্কের রেশ কাটতে না কাটতেই মাঠের লড়াইয়ে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। নারী ক্রিকেট বিশ্বকাপে আজ একে অপরকে মোকাবিলা করবে দুই প্রতিবেশী। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বেলা আজ বেলা ৩টা ৩০ মিনিটে।

শোনা যাচ্ছে এবার সূর্যকুমার যাদবদের দেখানো পথে হাঁটতে যাচ্ছেন ভারতের নারী ক্রিকেটাররাও। এশিয়া কাপের মতো নারী ক্রিকেট বিশ্বকাপের এ ম্যাচে পাকিস্তানের মেয়েদের সঙ্গে হাত মেলাবে না হারমানপ্রিত কাউররা। তাদের হ্যান্ডশেক না করার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। বিসিসিআইয়ের কর্মকর্তারা শ্রীলঙ্কার ফ্লাইটে উঠার আগে ভারতের ক্রিকেটারদের জানিয়ে দিয়েছেন, টসের সময় বা ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যেন হাত না মেলায় তারা। বিসিসিআইয়ের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘বিশ্বকাপে পাকিস্তান দলের সঙ্গে হাত মেলাবে না ভারতীয় নারী দল। বিসিসিআই এরই মধ্যে খেলোয়াড়দের তা জানিয়েছে। বোর্ড খেলোয়াড়দের পাশে থাকবে।’

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা