হোম > খেলা

জিএসএলে কোন ভূমিকায় আর্থারকে পাচ্ছে রংপুর?

স্পোর্টস রিপোর্টার

মিকি আর্থারের কোচিংয়ে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) সবশেষ আসরের শিরোপা জেতে রংপুর রাইডার্স। কিন্তু কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে ডার্বিশায়ারের কোচিং করানোর কারণে আসন্ন জিএসএলে ডাগআউটে আর্থারকে পাচ্ছে না ফ্রাঞ্চাইজিটি। অন্য ভূমিকায় নুরুল হাসান সোহানের দলের সঙ্গে থাকবেন আর্থার।

গায়ানায় আগামী ১০ জুলাই পর্দা উঠবে জিএসএলের এবারের আসরের। আর্থার উপস্থিত থাকতে না পারায় এবারের আসরে রংপুরের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রেগ স্মিথকে। সরাসরি উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে রংপুরের সঙ্গে থাকবেন আর্থার। সুদূর ইংল্যান্ড থেকে অনলাইনে রংপুরকে কৌশলগত দিকনির্দেশনা দিয়ে যাবেন তিনি। এমনটাই জানিয়েছেন ফ্রাঞ্চাইজিটির টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

এ বিষয়ে তানিম বলেন, ‘ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ চলছে। সেখানে ব্যস্ত থাকার কারণে জিএসএলে আর্থার আমাদের সঙ্গে থাকতে পারবে না। আমাদের প্রধান কোচ হিসেবে থাকবেন গ্রেগ স্মিথ। তার ওপর আর্থারের পুরোপুরি আস্থা আছে। সে দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং সব ধরনের পরামর্শ দেবেন। স্মিথ আর্থারের নির্দেশনায় মাঠে দলকে নেতৃত্ব দেবেন। আর্থারের দক্ষতার ওপর আমাদের আস্থা আছে। তার পরামর্শ নিয়ে আমরা দল তৈরি করেছি।’

জিএসএলের আসন্ন আসরের জন্য রংপুরের স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, কাইল মায়ার্স, তাবরাইস শামসি, কামরুল ইসলাম রাব্বি, আবু হায়দার রনি, সাইফ হাসান, রাকিবুল হাসান, খাজা নাফে, আকিফ জাভেদ, হারমিত সিং, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান।

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো