হোম > খেলা

বদলে যেতে পারে নারী বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু

স্পোর্টস রিপোর্টার

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের একটি ভেন্যু। এ মাঠে হওয়ার কথা বিশ্বকাপের চারটি ম্যাচ। তবে স্টেডিয়ামটিতে এখন এই ম্যাচ চারটি আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যার প্রভাব প্রভাব পড়তে পারে বৈশ্বিক আসরের বাংলাদেশের সূচিতেও।

২৬ অক্টোবর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলার কথা বাংলাদেশ নারী টিমের। এছাড়া বেঙ্গালুরুতে হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনাল (পাকিস্তান ফাইনালে না খেললে)। পাকিস্তান ফাইনালের টিকিট কাটলে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। পাকিস্তান বাকি সব ম্যাচই হবে শ্রীলঙ্কার এ মাঠে। গত জুনে বেঙ্গালুরুতে আইপিএল শিরোপা উৎসব চলাকালে পদদলিত হয়ে ১১ দর্শকের মৃত্যু হয়।

এ কারণে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন এখনো রাজ্য সরকারের কাছ থেকে মাঠটিতে ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি। ধারণা করা হচ্ছে, এ মাঠের সব ম্যাচ অন্য ভেন্যুতে স্থানান্তর করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হবে নারীদের বিশ্বকাপ।

ভিনিসিয়ুসের ঝলকে সিটির স্বপ্নভঙ্গ, কোয়ার্টার ফাইনালে রিয়াল

রায়ে বদলে গেল চ্যাম্পিয়ন, সেনেগালের শিরোপা গেল মরক্কোর ঘরে

দাপুটে জয়ে শেষ আটে আর্সেনাল, লেভারকুসেনের বিদায়

চেলসিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

বার্সার প্রত্যাবর্তন নাকি নিউক্যাসলের অঘটন

আইসিসির কাছে এখন আশ্রয় খুঁজছে বিসিবি

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আরও যত খেলা

'কাবরেরা সবকিছু উলটপালট করে ফেলছেন'

পিএসএলে নাহিদের সতীর্থ শরিফুল

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার