হোম > খেলা

বড় জয়ে সিরিজে এগিয়ে গেল যুবারা

স্পোর্টস রিপোর্টার

সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। কলম্বোতে আগে ব্যাট করে ৩৩৬ রানের পুঁজি পায় সফরকারীরা। জবাবে ১৯০ রানে অলআউট হয় লঙ্কানরা। এই জয়ে সিরিজ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল।

বিদেশের মাটিতে বাংলাদেশ যুব দলের এটা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলকে এই রেকর্ড সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন জাওয়াদ আবরার। ডানহাতি ওপনারের অবদান ১১৩ রান। তার ১১৫ বলের ইনিংসটা সাজানো ছিল ১৪ চার ও ৩ ছয়ের সাহায্যে। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত শতকের দেখা পান আবরার। তাতেই বাংলাদেশের যুব ক্রিকেটে দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। অষ্টম ম্যাচে এসেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন আবরার।

বাংলাদেশের ইনিংসে ৮২ রান এনে দেন রিজান হোসেন। ৩২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আব্দুল্লাহ। সমান ২৩ রান করেন তামিম ও সামিউন বশির। বাংলাদেশের রান পাহাড়ের দিনে বল হাতে সবচেয়ে বেশি অসহায় ছিলেন রাশিথ নিমসারা। ৯৬ রান খরচ করেন তিনি। যদিও শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট তিনিই নিয়েছেন।

জবাবে আল ফাহাদ, তামিমদের বোলিং তোপে পড়ে ২০০’র আগেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার যুবারা। বিশাল লক্ষ্য তাড়ায় দলীয় ৮১ রানেই স্বাগতিকদের ইনিংসের অর্ধেকে সাজঘরে ফেরে। সে ধাক্কা সামলে আর অতিমানবীয় কিছু করে দেখাতে পারেনি পরের সারির ব্যাটাররা। লঙ্কানদের হয়ে ৬৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক বিমাথ দিনসারা। নিমসারার ব্যাট থেকে আসে ৩৯ রান। এছাড়া ৩০ রান এনে দেন চামিকা হেনাতিগালা। ৪১ রানে ৩ উইকেট নেন ফাহাদ। তামিম ও সানজিদ মজুমদার নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল: ৩৩৬/৮ (৫০ ওভার); আবরার ১১৩, রিজান ৮২; নিমসারা ৩/৯৬নিমসারা ৩৯;

শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল: ১৯০/১০ (৩৮.৪ ওভার); দিনসারা ৬৬, নিমসারা ৩৯; ফাহাদ ৩/৪১

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ১৪৬ রানে জয়ী

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও