হোম > খেলা

আঙুলে চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে সৌম্য

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই কুড়ি ওভারের সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের দল। সিরিজ জয়ের পর দুঃসংবাদ পেয়েছে সফরকারীরা। চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার।

সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করে ১২৯ রান জড়ো করে বাংলাদেশ। জবাবে ১০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। স্বাগতিকদের ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। ক্যাচ নিতে গিয়ে ডান তর্জনীতে চোট পান সৌম্য। এজন্য মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচের বাকি সময়ে আর মাঠে নামা হয়নি বাঁহাতি ওপেনারের। ম্যাচ শেষে বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম জানিয়েছেন, কেটে যাওয়ায় সৌম্যর তর্জনীতে সেলাই করতে হয়েছে। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহের মতো লেগে যাবে।

বিবৃতিতে বাংলাদেশ দলের ফিজিও বলেন, ‘ফিল্ডিংয়ের সৌম্য তার ডান তর্জনীতে চোট পান। সেখানে কেটে গেছে। সেই জন্য পাঁচটি সেলাই করতে হয়েছে। ম্যাচের পরে এক্স-রে করা হয়েছে। তার সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’

এদিন ব্যাট হাতে ভালো করতে পারেননি সৌম্য। ইনিংস ওপেন করতে নেমে ১৮ বলে ১১ রান করে ফিরে গেছেন। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৩২ বলে খেলেছিলেন ৪৩ রানের ইনিংস। সে ম্যাচে ৭ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত