হোম > খেলা

বাংলাদেশ সফরে আসছেন ইনফান্তিনো

নারী ফুটবলে সহায়তা

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেন মুহাম্ম্দ ইউনুস। বুধবার দাভোসে সেই সভার এক ফাঁকে ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।

সেই সাক্ষাতে প্রধান উপদেষ্টা ইনফান্তিনোর কাছে বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়নে বিভিন্ন সহায়তা চান। বিমুখ করেননি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। একই সঙ্গে ক্রীড়াঙ্গনকে নিরপেক্ষ করার জন্য ইউনুসের প্রশংসা করেন তিনি।

মুহাম্মদ ইউনুসকে ইনফান্তিনো বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমি বাংলাদেশ সফরে যাব।’

টিভিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভারত ফাইনালসহ আরও যত খেলা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক