হোম > খেলা

বাংলাদেশের ‘চীন পরীক্ষা’ আজ

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি

স্পোর্টস রিপোর্টার

আজ চীনের মকিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। প্রতিপক্ষ হিসেবে চীন অনেক শক্তিশালী হলেও শুরুটা ভালো করতে চায় বাংলাদেশের যুবারা। এবারের আসরে বাংলাদেশের মূল লক্ষ্য সেরা জয়ে থেকে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা। চীন ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক মাহমুদ হাসান বলেছেন, দলের লক্ষ্য পরিষ্কার—প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে এগিয়ে যাওয়া। চীনের বিপক্ষে জিততে পারলে পরের ম্যাচগুলোর সমীকরণও কিছুটা সহজ হয়ে যাবে।

পূর্ণশক্তির দল নিয়েই স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। মাহমুদ হাসান জানান, প্রথম ম্যাচের প্রস্তুতি ভালো হয়েছে। জাপানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও পেয়েছে দল। ওই ম্যাচের মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের আরো ভালোভাবে প্রস্তুত করে নেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ গিলস বোনেট জানান, চীনের বিপক্ষে বাংলাদেশের শক্তির পার্থক্য আর প্রস্তুতির ঘাটতি বিবেচনায় ম্যাচটিকে কঠিন বলেই মনে করছি। তার মতে, অন্য দলগুলোর তুলনায় বাংলাদেশের প্রস্তুতি কিছুটা ভিন্ন হওয়ায় শুরু থেকেই দলগত কাঠামো ও শৃঙ্খলার ওপর বেশি নির্ভর করতে হবে।

কোচ বোনেট বলেন, ‘চীন এ টুর্নামেন্টে এসেছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। আর বাংলাদেশের প্রধান লক্ষ্য বিশ্বকাপে জায়গা করে নেওয়া। তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যতটা সম্ভব দীর্ঘ সময় লড়াইয়ে টিকে থাকাই হবে দলের অন্যতম লক্ষ্য।’ এশিয়ায় হকির র‌্যাংকিংয়ে বাংলাদেশ বর্তমানে সপ্তম অবস্থানে। র‌্যাংকিং পয়েন্টের হিসাবে মালয়েশিয়া, পাকিস্তান ও চীনের পেছনে রয়েছে তারা। ফলে আজকের ম্যাচে কাগজে-কলমে স্বাগতিকরাই এগিয়ে।

ট্রিপল সেঞ্চুরির ‘ট্রিপল’ গল্প

টিভির পর্দায় ইউএস ওপেনের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন হামজা

আর্থিক ক্ষতি পোষাতে ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

১৩ দলের বাংলাদেশ ফুটবল লিগ

অনূর্ধ্ব-১৭ দলকে উড়িয়ে হ্যাটট্রিক জয় অনূর্ধ্ব-১৯ দলের

সিরিয়ার কাছে হেরে আরও কঠিন হলো বাংলাদেশের পথ

মেসির সম্মানে ১০ মিনিটের বিরতি