হোম > খেলা

বাংলাদেশকে সমর্থনে পাকিস্তানের ৩ বিকল্প, অপেক্ষায় চূড়ান্ত সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের কথা জানিয়েছিল পাকিস্তান। তবে সেটা চূড়ান্ত না হলেও একাধিক বিকল্প বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা তিনটি সিদ্ধান্তে উপনীত হয়েছে। তবে চূড়ান্তভাবে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়নি। সেই সিদ্ধান্ত আসবে আগামী শুক্র অথবা সোমবার। নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

এর আগে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদের সঙ্গেও এ বিষয়ে পরামর্শ করেছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)–সংক্রান্ত এক কর্মশালাতেও এই আলোচনা হয়, যেখানে নাকভি বাংলাদেশের পক্ষে জোরালো অবস্থান নেন। সূত্রের দাবি, নাকভি বৈঠকে বলেন, বাংলাদেশকে ‘অপমান করা হয়েছে’ এবং এই পরিস্থিতিতে তাদের একা ফেলে দেওয়া উচিত নয়; এটাই পিসিবির অবস্থান।

প্রতিবেদনে পিসিবির ৩টি বিকল্পের কথাও বলা হয়েছে। এর মধ্যে-

প্রথম বিকল্প: বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের প্রতি সংহতি প্রকাশের জন্য টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে পাকিস্তানি খেলোয়াড়রা কালো বাহুবন্ধনী (ব্ল্যাক আর্মব্যান্ড) পরে মাঠে নামতে পারেন।

দ্বিতীয় বিকল্প: ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান দল। সূত্রের ভাষ্য অনুযায়ী, ভারতীয় আচরণকে কারণ হিসেবে দেখিয়ে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে।

তৃতীয় বিকল্প: টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যে ম্যাচগুলো জিতবে, সেগুলো বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করা হতে পারে।

গল্পটা সত্যিই বদলে দিল বাংলাদেশ

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল