হোম > খেলা

জাতীয় ব্যাডমিন্টন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার

আজ থেকে শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দলের ৬১৬ শাটলার অংশ নিচ্ছেন। এর মধ্যে ৮১ নারী ও ৫৩৫ পুরুষ শাটলার রয়েছেন।

সংবাদ সম্মেলনে দেশের ব্যাডমিন্টনে নতুন প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে খেলাটির প্রতিযোগিতামূলক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য ও উদ্দেশ্য বলে মন্তব্য করেন ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান। ১০ লাখ টাকার প্রাইজমানির টুর্নামেন্টে পুরুষ এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ ৪০ হাজার, রানারআপ পাবেন ১ লাখ টাকা। নারী এককে চ্যাম্পিয়ন ১ লাখ এবং রানারআপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার, রানার্সআপ ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখ, রানার্সআপ ৬০ হাজার এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ এবং রানার্সআপের জন্য থাকছে ৬০ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে বিশেষ পুরস্কার ইলেকট্রিক মোটরসাইকেল।

এবারের আসরে ইনজুরির কারণে অংশ নিচ্ছে না পুরুষ এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ। তবে রানারআপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমার থাকছেন। এছাড়া নারী এককে গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন, রানারআপ উর্মি আক্তারসহ (বাংলাদেশ সেনাবাহিনী) শীর্ষ খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

চমক নিয়ে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

হকি দলের চ্যাম্পিয়নস ট্রফি মিশন

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

বিশ্বকাপে খেলতে বাকুতে কিশোররা

জয়ে শুরু ভারতের নিউজিল্যান্ড সফর

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এক্সপ্যাট ওয়ার্ল্ড কাপ

অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

অভিষেক ম্যাচেই অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত আলিস

বাংলাদেশ ক্রিকেটের উন্নতির পথটা আসলে কোথায়?

ফের চমক দেখাল কোমো, বিধ্বস্ত ইউনাইটেড