হোম > খেলা

দুই আর্জেন্টাইনের গোলে ইন্টারের বাজিমাত

স্পোর্টস ডেস্ক

মেক্সিকান ক্লাব মন্টেরির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের কল্যাণে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে ইন্টার মিলান। আরেকটু হলে ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ড্রয়ের সাক্ষী হতে যাচ্ছিল ইতালিয়ান সিরি’র শীর্ষ ক্লাবটি। কিন্তু দলের ক্রান্তিকালে আরও একবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন মার্টিনেজ। এরপর তুলির শেষ আঁচড়টা দেন তার স্বদেশী ভ্যালেন্টিস কার্বোনি। এই দুই আর্জেন্টাইনের কল্যাণে উরাওয়া রেডসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার।

উরাওয়ার বিপক্ষেও প্রথমে পিছিয়ে পড়েছিল ইন্টার। সিয়াটলের লুমেন ফিল্ডে ১১তম মিনিটে সান সিরোর প্রতিনিধিদের জালে বল পাঠান উরাওয়ার মিডফিল্ডার রোমা ওয়াতানাবে। এই গোলের সুবাদে ৭৭ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল জাপানিজ ক্লাবটি।

পরের মিনিটে স্বস্তি ফেরে ইন্টার শিবিরে। সতীর্থ নিকোলো বারেল্লার কর্নার থেকে পাওয়া বলে দারুণ এক বাইসাইকেল কিকে জালে বল জড়ান আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার মার্টিনেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় ইন্টার। ফ্রান্সেস্কো এসপোসিতোর সহায়তায় জালে বল জড়ান আর্জেন্টিনার তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার কার্বোনি। এই জয়ে শেষ ষোলতে উঠার সম্ভাবনা উজ্জল করল ইন্টার। অন্যদিকে তাদের কাছে হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো উরাওয়ার।

‘ই’ গ্রুপের দুইয়ে অবস্থান করছে ইন্টার। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট। নিজেদের সবশেষ ম্যাচে মন্টেরির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।

অন্য ম্যাচে মামেলোদি সানডাউনসের বিপক্ষে বরুশিয়ার জয় ৪-৩ ব্যবধানে। সানডাউনসের সঙ্গে বরুশিয়ার লড়াইটা হয়েছে দুর্দান্ত। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। মুদ্রার উল্টো পিঠ দেখতেও বেশি সময় লাগেনি তাদের। ১৬ মিনিটে ম্যাচে ফেরার পর প্রথমার্ধে আরো দুই গোল করে ম্যাচের লাগাম টেনে ধরে বরুশিয়া।

বিরতি থেকে ফেরার ১৪ মিনিটের মাথায় নিজেদের ভুলে চতুর্থ গোল হজম করে সানডাউনস। যদিও হাল ছাড়েনি তারা। দুটি গোলের শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয়। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে দলটি। বরুশিয়ার জয়ের দিনে তৃতীয় গোলটি করেন জুড বেলিংহামের ছোট ভাই জোব বেলিংহাম। জার্মান ক্লাবটির হয়ে এটা তার প্রথম গোল।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের