হোম > খেলা

শেষ ওয়ানডেতে বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ২২৭

স্পোর্টস রিপোর্টার

সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডে 'এ' দলের বিপক্ষে আগে ব্যাট করে ২২৭ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে আগেই একদিনের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। তাই আজকের ম্যাচটি নুরুল হাসান সোহানের দলের জন্য কেবলমাত্র আনুষ্ঠানিকতার। অন্যদিকে ম্যাচটি কিউইদের জন্য হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন।

এমন সমীকরণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ 'এ' দল। দলীয় ৯০ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। এদিন ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও নাসুম আহমেদ ছাড়া বাংলাদেশের হয়ে আর কেউ ব্যাট হাতে ভালো কিছু করতে পারেননি। ফিফটি এসেছে এই দুজনের ব্যাট থেকে। বিশেষ করে আটে নামা নাসুম ব্যাট হাতে না দাঁড়াতে পারলে সম্মানজনক পুঁজি পাওয়া হতো না বাংলাদেশের।

সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন নাসুম। তার ৯৭ বলের ইনিংসটা সাজানো ছিল ৯ চার এবং এক ছয়ের মারে। ৬৫ বলে ৭ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৩ রান এনে দেন রাব্বি। এছাড়া সাইফ হাসানের ব্যাট থেকে আসে ৩১ রান। নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে ৪৪ রানে ৩ উইকেট নেন আদিত্য অশোক। বেন লিস্টার, জেডন লিনক্স ও ডিন ফক্সক্রফটের শিকার দুটি করে উইকেট।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও