হোম > খেলা

ফের ছিটকে গেলেন স্টোকস

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

চোট যেন বেন স্টোকসের পিছুই ছাড়ছে না। গত আগস্টে বাঁ পায়ের চোটে পড়া স্টোকস ফের একই ধরনের চোটে পড়েছেন। ফলে আগামী তিন মাস তাকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৪২৩ রানে হারে ইংল্যান্ড। ওই ম্যাচের তৃতীয় দিন বোলিং করার সময় বাঁ পায়ের চোটে পড়েন স্টোকস। প্রথম দিকে ধারণা করা হচ্ছিল, হয়তো অস্ত্রোপচারের টেবিলে তাকে যেতে হবে না। শেষ পর্যন্ত ফের অস্ত্রোপচারের টেবিলে যেতে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ইসিবি জানায়, ‘বেন স্টোকস হ্যাস্ট্রিংয়ে চোট পেয়েছেন। এজন্য অন্তত ৩ মাসের জন্য দল থেকে ছিটকে গেছেন। জানুয়ারিতে ডারহামে তার পায়ে অস্ত্রোপচার করা হবে।’ এই চোটের কারণে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি স্টোকসকে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা