হোম > খেলা

জাতীয় আর্চারি শুরু আগামীকাল

স্পোর্টস রিপোর্টার

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ১৬তম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ। গাজীপুরের টঙ্গী আর্চারি প্রশিক্ষণ একাডেমিতে প্রতিযোগিতা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এবারের চ্যাম্পিয়নশিপে ৭১টি দল অংশ নেবে। পদকের জন্য লড়বেন ২১০ প্রতিযোগী।

এর মধ্যে রিকার্ভ ডিভিশনে পুরুষ ১০৫, নারী ৫৪ এবং কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ২৭ এবং ২৪ জন নারী প্রতিযোগ রয়েছে। রিকার্ভ ডিভিশনে পুরুষ একক ও দলীয়, নারী একক ও দলীয় এবং মিশ্র দলীয় ইভেন্ট অনুষ্ঠিত হবে।

কম্পাউন্ড ডিভিশনে পুরুষ একক ও দলীয়, নারী একক ও দলীয় এবং মিশ্র দলীয় ইভেন্ট রয়েছে। প্রতিযোগিতায় মোট পদক হলো ৬০টি। এর মধ্যে ১০টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক রয়েছে।

বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই : শুকরি কনরাড

কাইয়ার সেঞ্চুরি-মিস, অপেক্ষায় টেলর

ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই

অভিষেকেই ছয় উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বিয়ার্ডম্যান

জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম জয়

ভারতকে ধসিয়ে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড

এনসিএল দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়ন ঢাকা

স্যান্ডপেপারগেট কাণ্ডে খাজার দাবিকে মিথ্যা বললেন কামিন্স

বর্ষসেরার লড়াইয়ে মেসির সামনে ১৭ বছরের সুলিভান

ফ্রান্সকে হারিয়ে চমক দেখাল ইতালি