হোম > খেলা

পাকিস্তান ক্রিকেটকে কোণঠাসা করার পদক্ষেপ ভারতের

এশিয়া কাপ প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে রাজি হয় পাকিস্তান ও ভারত। সামরিক সংঘাত থামলেও এর রেশ রয়েই গেছে। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এবার আসন্ন এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে ভারত। দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটকে কোণঠাসা করতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত।

ভারতের মাটিতে এশিয়া কাপ শুরু হওয়ার কথা ছিল আগামী সেপ্টেম্বরে। এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চের পাশাপাশি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে ভারত। আগামী জুনে শ্রীলঙ্কায় টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানের দায়িত্বে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার অধীনে কোনো টুর্নামেন্টে অংশ নিতে চায় না ভারত।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই সূত্র জানিয়েছে, ‘ভারত এমন কোনো টুর্নামেন্টে অংশ নেবে না যার আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং সংস্থাটির প্রধান হিসেবে একজন পাকিস্তানি মন্ত্রী আছেন। এটা পুরো ভারতের আবেগের বিষয়। আমরা আমাদের অবস্থান সম্পর্কে ইতোমধ্যে এসিসির সঙ্গে মৌখিকভাবে কথা বলেছি। যেন আমাদের অংশগ্রহণ স্থগিত রাখা হয়। বিষয়টি নিয়ে আমরা ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ রাখছি।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও