হোম > খেলা

ইনসানের গোলে ফাইনালে কিংস

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তারা ২-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। ২২ এপ্রিল শিরোপা নির্ধারণী ম্যাচে কিংসের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। ফাইনাল ম্যাচটি ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম হবে।

আজ ফাইনালে ওঠার লড়াইয়ে ময়মনসিংহের মাঠে কিংসের বিপক্ষে প্রথমে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ। খেলার প্রথমার্ধে দুদলের কেউই গোল পায়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৭৫ মিনিটে সোলোমন কিংস পুরান ঢাকার দলটিকে এগিয়ে দেন। বক্সের মধ্যে সতীর্থের কাছ থেকে বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি গাম্বিয়ার এই ফরোয়ার্ড। অবশ্য ৭ মিনিটের মধ্যে ম্যাচে ফেরে কিংস। ৮২ মিনিটে বক্সের মধ্যে লং পাস দিয়েছিলেন সাদউদ্দিন। এ বলেই গোল হয়ে যায়। কিন্তু রহমগঞ্জের গোলরক্ষক আহসান হাবিবের সামনে কিংসের খেলোয়াড় ছিলেন। তাই বল ঠেকাতে গিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে যান আহসান। ১-১ গোলে সমতায় ফিরে উচ্ছ্বাসে মেতে উঠে কিংস শিবির। নির্ধারিত সময় পর্যন্ত স্কোর লাইন ধরে রাখে দুদল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত আধ ঘণ্টা সময়ে। এ সময়ে সফল হয় কিংসই। ১১৩ মিনিটে ডিফেন্ডার ইনসান হোসেন গোল করেন। গোছানো আক্রমণের পর গোলমুখে বল পেয়ে ইসসান হেডে গোলটি করেন। এটিই ম্যাচে ভাগ্য নির্ধারণ করে দেয়।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার