হোম > খেলা

উইকেটে সাকিবের পাশে মোস্তাফিজ, রানে সেরা লিটন

স্পোর্টস রিপোর্টার

লিটন দাস ও মোস্তাফিজুর রহমান

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয়ের ম্যাচে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। চার ওভারে ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করে ম্যাচ জয়ে রেখেছেন দারুণ অবদান। তিন উইকেট নিয়ে মোস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পর্শ করলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বল হাতে ঝড় তুলে তারকা এ পেসার উইকেট থেকে বিদায় করেন কুশল পেরেরা, কামিন্দু মেন্দিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুজনের উইকেটসংখ্যা এখন ১৪৯। তবে মোস্তাফিজ এই মাইলফলকে পৌঁছেছেন ১১৭ ম্যাচে। আর সাকিবের লেগেছে ১২৯ ম্যাচ।

অন্যদিকে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় স্কোরে ১৬ বলে ২৩ রান যোগ করেন লিটন দাস। এতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান এখন দুই হাজার ৫৫৬। দারুণ এই কীর্তি গড়ে লিটন পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে (দুই হাজার ৫৫১ রান)।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ

সেরা পাঁচ উইকেট শিকারি

বোলার উইকেট

সাকিব আল হাসান ১৪৯

মোস্তাফিজুর রহমান ১৪৯

তাসকিন আহমেদ ৯৯

মেহেদি হাসান ৬১

শরিফুল ইসলাম ৫৮

সেরা পাঁচ রান সংগ্রাহক

ব্যাটসম্যান রান

লিটন দাস ২৫৫৬

সাকিব আল হাসান ২৫৫১

মাহমুদউল্লাহ রিয়াদ ২৪৪৪

তামিম ইকবাল ১৭০১

মুশফিকুর রহিম ১৫০০

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার