হোম > খেলা

আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে একমাত্র গোলটি করেন তারকা ফরওয়ার্ড উসমান ডেম্বেলে। এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল পিএসজি।

ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ফ্রান্সের রাজধানীপাড়ার ক্লাবটি। চতুর্থ মিনিটে ডি বক্সে সতীর্থের কাটব্যাক পেয়ে কোনাকুনি শটে জাল কাঁপান বার্সেলোনা ছেড়ে ২০২৩ সালে পিএসজিতে যোগ দেওয়া ডেম্বেলে। গোল করে প্রথম আধাঘণ্টা আধিপত্য দেখিয়েছে পিএসজি। যদিও আর ব্যবধান বাড়াতে পারেনি লুইস এনরিকের দল।

এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে আর্সেনাল। ম্যাচের বাকি সময় অতিথিদের চেপে ধরে অনেক সুযোগ তৈরি করে মিকেল আর্তেতার শিষ্যরা। কিন্তু ম্যাচে ফেরা হয়নি তাদের। ডেম্বেলের ওই শুরুর গোলটাই গড়ে দেয় ম্যাচের ভীত।

দ্বিতীয় লেগে আগামী ৮ মে পার্ক দে প্রিন্সেসে পিএসজির আতিথেয়তা নেবে আর্সেনাল। ফাইনালে যেতে চাইলে সে ম্যাচে জিততেই হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে। সেই সঙ্গে গোল ব্যবধানের বিষয়টিও মাথায় রাখতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের