হোম > খেলা

আসিফের বিতর্কিত মন্তব্যে বিসিবিকে চিঠি বাফুফের

স্পোর্টস রিপোর্টার

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিতর্কিত মন্তব্যের জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে প্রেরিত চিঠিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাফুফে সভাপতি আবিথ আউয়াল। একই সঙ্গে আসিফের বক্তব্যে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ সংস্থার অভিভাবক।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনার মতো অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যা আমাদের জন্য গর্বের বিষয়। আমি গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদত্ত বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করতে চাই।’

আরও বলা হয়, ‘ক্রিকেট কনফারেন্স থেকে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এই মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই পত্রকে আমাদের আনুষ্ঠানিক আপত্তি হিসেবে বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।’

বাফুফে সভাপতি আরও উল্লেখ করেন, ‘মনোভাব প্রকাশ পাওয়া দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা সবাই খেলাধুলাকে একটি ঐক্যের মঞ্চ হিসেবে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের জাতিকে একত্রিত করে, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে গর্ব ও অনুপ্রেরণা সৃষ্টি করে।’

এর আগে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কনফারেন্সের প্রথম দিনে আসিফ আকবর ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ বলে অভিহিত করেন এবং দেশের ফুটবলারদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, ফুটবলারদের কারণে দেশে ক্রিকেট খেলা চালানো যাচ্ছে না। কারণ তারা স্টেডিয়াম দখল করে রেখেছে এবং উইকেট ভেঙে ফেলছে। এমন মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?