হোম > খেলা

যে কারণে ক্রলিকে গাল-মন্দ করলেন গিল

স্পোর্টস ডেস্ক

লর্ডসে টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলের ঘটনা। ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে অলআউট হয় ভারত। এরপর ব্যাট করতে নামে ইংলিশরা। দিনের খেলা যতটুকু বাকি ছিল তাতে মাঠে দুই ওভার গড়াতে পারতো। কিন্তু দুই দলের ক্রিকেটারদের দ্বন্দ্বে সেটা সম্ভব হয়নি। এই ইস্যুতে জ্যাক ক্রলিকে গাল-মন্দ করেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল।

ঘটনার সূত্রপাত জাসপ্রিত বুমরার করার একমাত্র ওভারের তৃতীয় বলে। তারকা পেসার নিজের তৃতীয় বলটি করতে আসলে হঠাৎ সরে দাঁড়ান ক্রলি। ইংলিশ ওপেনারের দাবি, বুমরার পেছনে কিছু একটা নাড়াচাড়া করতে দেখেছেন তিনি। ক্রলির এমন দাবিতে সন্তুষ্ট হতে পারেননি গিল। রীতিমতো চিৎকার করতে দেখা যায় তাকে।

পঞ্চম বলে পরিস্থিতি আরো খারাপ হয়। বুমরার করা সে ডেলিভারিটি গ্লাভসে লাগলে চোট পাওয়ার ইঙ্গিত করেন ক্রলি। গ্লাভস খুলতে খুলতে আম্পায়ারের দিকে এগিয়ে যান এবং ড্রেসিংরুমের দিকে হাত নাড়িয়ে ফিজিও ডাকেন ক্রলি। বোঝাই যাচ্ছিল- বিনা উইকেটে দিনের খেলা শেষ করতেই সময় নষ্টের পথে হেঁটেছেন তিনি।

এভাবে সময় নষ্ট করায় পুরো ভারতীয় দলের খেলোয়াড়রা ব্যাঙ্গাত্মকভাবে হাততালি দেন। তাতে উত্তেজিত হয়ে পড়েন স্বাগতিকদের দুই ওপেনার ক্রলি ও বেন ডাকেট। এরপর আর মেজাজ ধরে রাখতে পারেননি গিল। ক্রলিতে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এই ভারতীয় ব্যাটার। সেটা শোনা যায় সম্প্রচার মাইকে।

মারশাঁকে অলিম্পিকের চ্যালেঞ্জ ছুড়লেন ১৭ বছরের কোজিমা

‘পুরুষের ছন্দবেশ’ থেকে ফারিবার রুপালি হাসি

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস

প্রথমবার বিদেশি লিগে ডাক পেলেন রুবেল, খেলবেন সাকিবের দলে

প্রমাণ করতে হবে, আমরা উচ্চপর্যায়ে খেলতে পারি: শমিত

সরোয়ারকে শোকজ নোটিশ দেয়ার সিদ্ধান্ত বিসিবির

এশিয়ান গেমসে নামার আগেই ডোপ টেস্টে নিষিদ্ধ

মেসির শেষ ম্যাচের জন্য বিশেষ জার্সি

'কিছুদিন ধরেই ভালো খেলছি না', ব্রোঞ্জ হারিয়ে শারমিনের আক্ষেপ

উশুতে পদক নিশ্চিত করলেন জিন্নাত