হোম > খেলা

ক্রিকেটারদের নিরাপত্তায় বিসিবির সিদ্ধান্তে কোয়াবের ভরসা

পাকিস্তান সফর

স্পোর্টস রিপোর্টার

কাশ্মীর ইস্যুতে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ভারত-পাকিস্তান সীমান্তে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। এমন সংকটের মধ্যে আগামী ১৯ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবে বাংলাদেশ দল। ফয়সালাবাদ ও লাহোরে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কারণে স্কোয়াডে থাকা অনেক ক্রিকেটারই নারাজ পাকিস্তান সফর করতে। মূলত নিরাপত্তা ও দেশে পরিবার বাড়তি চিন্তায় থাকবে- সে কারণেই ক্রিকেটারদের এমন নারাজি মনোভাব। তবে শেষ পর্যন্ত বিসিবি যে সিদ্ধান্তই চূড়ান্ত করুক না কেন, সেই পক্ষেই থাকবে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এমনটাই জানিয়েছেন, কোয়াবের আহবায়ক সেলিম শাহেদ।

গত পরশু গভীর রাত থেকে ভারত-পাকিস্তান সীমান্তে হামলার কারণে শুরু হয়েছে অস্থিরতা। গত পরশু বিসিবি থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত সিরিজ বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি আরও জানানো হয়েছে, আগামীকাল পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিরিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সিরিজে ব্যাপারে যে সিদ্ধান্তই আসুক, এর আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানা গেছে। আনুষ্ঠানিকভাবে আলোচনা না হলেও ক্রিকেটারদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করবে বিসিবি। এই সফরে ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে বাইরে থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

এই বিষয়ে সংগঠনটির আহবায়ক সেলিম শাহেদ বলেন, ‘বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারটি সবসময় দেখভাল করে আসছে। ক্রিকেটারদের কেমন নিরাপত্তার প্রয়োজন রয়েছে সেটা বিসিবির জানা আছে। ফলে আমাদের এখানে কোনো হস্তক্ষেপের প্রয়োজন হবে না। তবুও কোয়াবের সভায় যদি এই ব্যাপারে কোনো আলোচনা হয়, সেক্ষেত্রে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করতে পারি।’

এইদিকে সিরিজ নিয়ে যখন সিদ্ধান্তহীনতা চলছে তখন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ভেন্যু রাওয়ালপিন্ডিতে হয়েছে ড্রোন হামলা। এরপরই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন পিএসএলে খেলা দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও