হোম > খেলা

বাংলাদেশ অ্যাথলেটদের ক্যাম্প পরিদর্শন ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস রিপোর্টার

যুক্তরাজ্যের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের অ্যাথলেট ও কর্মকর্তাদের মনোবল বাড়াতে অ্যাথলেটস ক্যাম্প পরিদর্শন করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রতিযোগিতা শুরুর এই গুরুত্বপূর্ণ সময়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সরাসরি উপস্থিতি বাংলাদেশ কন্টিনজেন্টের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।

বাংলাদেশ দলের প্রতিটি অ্যাথলেট যেন তাদের সর্বোচ্চ মেধা ও অনুশীলনের প্রতিফলন ঘটাতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী পুরো কন্টিনজেন্টের সফলতা কামনা করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ দল অত্যন্ত নিষ্ঠা ও গর্বের সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরো উজ্জ্বল করবে।

প্রতিমন্ত্রীর এই সফর এবং অনুপ্রেরণামূলক বার্তা প্রতিযোগিতার মূল লড়াইয়ে অ্যাথলেটদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বহুলাংশে বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

স্কুল পর্যায়ে ফুটবলের প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

‘প্রথম’ জয়ের দেখা পেল মানচিনির ইতালি

জিদানের ফ্রান্সকে জেতালেন ওলিসে

মাঠে প্রতিপক্ষ মালয়েশিয়া, আকাশে বৃষ্টি!

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

ছোট পর্দায় বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের সঙ্গে থাকছে নেশন্স লিগের যত খেলা

ব্যক্তিগত ইভেন্টেও আরচারদের হতাশা

ডোপ টেস্টে পজিটিভ শাভকাতভ

আমাদের নিখুঁত স্ট্রাইকার নেই: ডুলি

ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ