হোম > খেলা

শেষের ঝড় সামলে সেমিফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক

ক্লাব বিশ্বকাপের শেষ আটের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সহজ জয়ের পথে থাকলেও ম্যাচের একেবার শেষদিকে লস ব্লাঙ্কোসদের ওপর ঝড় বইয়ে দেয় জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। সে ঝড় সামলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে জাবি আলোনসোর শিষ্যরা।

মেটলাইফ স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা শেষে ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু নাটকীয়তার অপেক্ষা করছিল যোগ করা সময়ের জন্য। যেখানে গোল হয়েছে তিনটি। এর মধ্যে দুইবারই জালের দেখা পায় ডর্টমুন্ড। তবে নির্ধারিত সময়ে হজম করা ২ গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের।

এগিয়ে যেতে বেশি সময় নেয়নি রিয়াল। দশম মিনিটে জায়ান্টদের হয়ে লক্ষ্যভেদ করেন চলমান ক্লাব বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থাকা গঞ্জলো গার্সিয়া। ১০ মিনিট পর ব্যবধান বাড়ান ফ্রান গার্সিয়া। বেশকিছু সুযোগ হাতছাড়া করায় নির্ধারিত সময়ে আর জালের দেখা পায়নি রিয়াল।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান ম্যাক্সিমিলান বাইয়ার। ২ মিনিট পর দুর্দান্ত এক ওভারহেড কিকে স্কোরলাইন ৩-২ করেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন ফরাসি তারকা। তখনও নাটকীয়তার অনেক বাকি। ২ মিনিট পর নিজেদের ডি বক্সে সার্হো গুইরাসিকে ফাউল করে লাল কার্ড দেখেন রিয়ালের ডিন হুইজসেন। স্পট কিক থেকে ব্যবধান কমান গুইরাসি। শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টায় প্রায় সফল হয়েছিল ডর্টমুন্ড। রিয়ালের পোস্টে বুলেট গতির শট নিয়েছিলেন মার্সেলো সাবিৎসার। সে শট ঠেকিয়ে মাদ্রিদের ক্লাবটির জয় নিশ্চিত করেন থিবো কোর্তোয়া।

পিএসএলে নাহিদের সতীর্থ শরিফুল

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার

নেপাল ফুটবল লিগে সানজিদা

বিসিবি নির্বাচন নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনে পার্থক্য করা খুব কঠিন’

প্রোটিয়াদের ধসিয়ে সমতায় কিউইরা

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত