হোম > খেলা

ম্যানসিটি অধ্যায় শেষে লম্বা বিরতি নেবেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন পেপ গার্দিওলা। সিটিজেনদের সঙ্গে তার চুক্তি আছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এই স্প্যানিশ কোচ জানিয়েছেন, নিজেকে সময় দিতে ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বিরতি নেবেন তিনি। সে বিরতি ১৫ বছরেরও হতে পারে।

গার্দিওলা বলেন, ‘ম্যানসিটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আমি বিরতি নেব। সেটা ঠিক করে ফেলেছি। বলতে পারেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। কত দিনের বিরতি নিব সেটা জানি না। সেটা এক থেকে ১৫ বছরের হতে পারে। এখন একটু থামার প্রয়োজন মনে করছি। এখন একটু নিজের শরীরের দিকে খেয়াল রাখা দরকার।’

আর কখনও যে বার্সেলোনার কোচ হচ্ছেন না সেটাও নিশ্চিত করেছেন গার্দিওলা, ‘আমার জন্য বার্সেলোনা অধ্যায় শেষ। চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। ওই অধ্যায় আমার জন্য দারুণ ছিল। নিশ্চিত করছি সে অধ্যায় শেষ হয়েছে।’

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি