মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৪৭৪ রানের বড় সংগ্রহ যোগাড় করেছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি হাঁকিয়েছেন স্টিফেন স্মিথ। দ্বিতীয়দিনের সকালে স্মিথের সেঞ্চুরি ও দলীয় চারশ রান পার করার আনন্দে ভাসে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে সকালের প্রথম সেশনে এই রিপোর্ট লেখার সময় ভারত ১ উইকেটে ৫০ রান তুলে।
মেলবোর্নের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চার ব্যাটারদের সবাই রান পেলেন। দুই ওপেনার ওসমান খাজা ও স্যাম কনস্টাস এবং ওয়ানডাউনে খেলা মার্নাস লাবুসানে হাফসেঞ্চুরি পান। চার নম্বরে ব্যাট করতে নামা স্টিফেন স্মিথ পেলেন টানা টেস্ট সেঞ্চুরি।
ভারতের ব্যাটিংয়ের শুরুটা এই টেস্টেও ভালো হলো না। ইনিংস ওপেন করতে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যর্থ হন। ব্যক্তিগত ৩ রানে কামিন্সের বলে সহজ ক্যাচ তুলে ফিরেন অফফর্মে থাকা রোহিত শর্মা। চলতি অস্ট্রেলিয়া সিরিজটা ব্যাট হাতে ভয়াবহ কাটছে ভারত অধিনায়কের। তিন টেস্টে এখন পর্যন্ত তার সর্বোচ্চ রান ১০! অ্যাডিলেডে আউট হয়েছিলেন ৩ ও ৬ রান তুলে। ব্রিসবেনে একমাত্র ইনিংসে ১০ রান পান। মেলবোর্নের প্রথম ইনিংস শেষ তার ৫ বল খেলে ৩ রান তুলে।
দ্বিতীয়দিনের সকালে মেলবোর্নের নায়ক ছিলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক দুর্দান্ত ফর্ম দেখাচ্ছেন ব্যাট হাতে। ব্রিসবেনে সেঞ্চুরির আনন্দে ভেসেছিলেন। মেলবোর্নেও তাই। তার ১৯৭ বলে ১৪০ রানের সেঞ্চুরির ইনিংস মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসকে অনেক দুর পৌছে দিল। টেস্টে এটি স্মিথের ৩৪ নম্বর সেঞ্চুরি।
জাসপ্রিত বুমরা যথারীতি এই টেস্টেও এখন পর্যন্ত ভারতের সেরা বোলার। ২৯ ওভারের বোলিংয়ে ৯৯ রানে ৪ উইকেট পান বুমরা। স্পিনার বরিন্দ্র জাদেজা পান ৭৮ রানে ৩ উইকেট।