হোম > খেলা

থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম হয়েই এশিয়ান গেমস শেষ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমস হকিতে ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে নেমেছিল বাংলাদেশ। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। চীনের কাছে হেরে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় লাল-সবুজের দলকে। শেষ ম্যাচে অবশ্য থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে এশিয়ান গেমসের হকি অভিযান শেষ করেছে বাংলাদেশ।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের মাত্র ৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় লাল-সবুজের দল। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ দিকে জয়ের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশ। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে থাইল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আশরাফুল ইসলাম। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আবাহনীর বড় জয়, ফর্টিসের ড্র

শুরু হলো এনসিএলের ২৮তম আসর

রোনালদো-জেসুস বিরোধ মেটাতে পর্তুগাল সরকারের হস্তক্ষেপ

ভালো খেলতে পারিনি, লিটনের সহজ স্বীকারোক্তি

আমরা দেশবাসীর কাছে লজ্জিত, ব্রোঞ্জ পদক হারিয়ে কোচ সালাউদ্দিন

পূর্ণশক্তির দল নিয়ে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড

টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা