হোম > খেলা

বেতন বেড়েছে নারী ক্রিকেটারদের

স্পোর্টস রিপোর্টার

নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বিসিবি। গতকাল বোর্ডের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দেশের ‘এ’ ক্যাটাগরির নারী ক্রিকেটাররা মাসে বেতন পেতেন ১ লাখ ২০ হাজার টাকা। তাদের বেতন এবার বেড়েছে ৪০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা। তারা এখন পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা।

‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ৭০ হাজার টাকার বদলে এখন পাবেন ৯৫ হাজার টাকা। আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকা। এর সঙ্গে অধিনায়ক ৩০ হাজার ও সহ-অধিনায়ক পাবেন বাড়তি ২০ হাজার টাকা।


নারী ক্রিকেটারদের নতুন কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে থাকছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ফারাজানা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে আছেন কেবল স্বর্ণা আক্তার।

‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার। কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে কোনো খেলোয়াড় জাতীয় দলে জায়গা পেলে মাসে পাবেন ৬০ হাজার টাকা।

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

জুরেলের সেঞ্চুরিতে ভারতের দাপট

ফাইনালে খেলতে চান জ্যোতিরা

নেইমার ম্যাজিকেও জয় বঞ্চিত সান্তোস

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল