হোম > খেলা

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক

নিরাপত্তার কারণে ভারতের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নারাজ বাংলাদেশ। এই সিদ্ধান্তে অনড় বিসিবি। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কার মাঠে। এ নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়া বিসিবি ও আইসিসির মধ্যে হয়েছে বৈঠক।

তবে বৈঠকে টুর্নামেন্টের ম্যাচগুলো শ্রীলঙ্কায় পড়েছে এমন কোনো দলের সঙ্গে বাংলাদেশের গ্রুপ অদল-বদল নিয়ে আলোচনাও হয়েছে। সম্ভাব্য দল হিসেবে আয়ারল্যান্ড এবং তাদের গ্রুপ ‘সি’তে ভাবা হচ্ছিল বাংলাদেশকে। অর্থাৎ, আয়ারল্যান্ডও গ্রুপ পাল্টে বাংলাদেশের জায়গায় ‘বি’-তে খেলবে। কিন্তু এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।

গতকাল শনিবার ঢাকায় বিসিবি ও আইসিসির বৈঠক শেষে এক বিবৃতিতে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনার কথা উল্লেখ করে বিসিবি জানায়, ‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভাটি অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয় ৷’

পিএসজি-বায়ার্ন মহারণ আজ

টিভিতে আজ দেখবেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

প্রাইম ব্যাংকের জার্সি উন্মোচন

তারা বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে

মাঝের ওভারে বদলে গেছে ম্যাচের ভাগ্য

৪ মে শুরু ঢাকা ডিপিএল, থাকছে না সুপার লিগ পর্ব

ফিশারের ১ বলে শামীমের ১৭ রান!

প্রথমবার পেশাদার ফুটবল লিগে সিটি ক্লাব

ব্যাটিং পারফরম্যান্সকেই ‘জয়ের চাবিকাঠি’ বলছেন লিটন

‘ছক্কাই পার্থক্য গড়ে দিয়েছে’—হারের পর নিক কেলি