হোম > খেলা

বিপিএলে রাজশাহীর নতুন রিক্রুট হ্যারিস

স্পোর্টস রিপোর্টার

দিন কয়েক পর শুরু হবে বিপিএলের ১১তম আসর। এই টুর্নামেন্টের আগে দলগুলো এখনও নিজেদের খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে। এরই অংশ হিসেবে নতুন দল দুর্বার রাজশাহী দলে ভিড়িয়েছে পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হ্যারিসকে। বিষয়টি নিশ্চিত করেছে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট।

২৩ বছর বয়সী এই ওপেনার এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৬ ওয়ানডে আর ৯ টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ ২০২৩ সালে পাকিস্তানের জার্সিতে মাঠে নামা এই ওপেনার জাতীয় দলের অভিষেকে নজর কাড়লেও শেষ পর্যন্ত পাকাপোক্ত করতে পারেননি নিজের জায়গা।

দ্বিতীয়বারের মতো বিপিএলে খেলতে আসবেন মোহাম্মদ হ্যারিস। এর আগে গত আসরে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ৪ ম্যাচে ৬৩ রান করেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা