হোম > খেলা

ভুটানের বিপক্ষে জয় চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ভারতে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠার পথটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল। কেননা প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করে বাংলাদেশের যুবারা। তাই সেমিফাইনালের টিকিট কাটতে হলে আজ ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচটিতে জিতে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে চায় বাংলাদেশ। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ ও মালদ্বীপের অর্জন সমান ১ পয়েন্ট করে। আজ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। বাফুফের পাঠানো ভিডিও বার্তায় অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ আবুল হোসেন জানান, ‘আমার চিন্তা গত ম্যাচ নয়, বরং ওই ম্যাচে ছেলেরা যে ভুলগুলো করেছে, সেগুলো শুধরে নেওয়া। সামনের ম্যাচে ভুলগুলো যেন না হয়, সেভাবে অনুশীলন করিয়েছি। ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। ইনশাআল্লাহ জয়ী হয়ে মাঠ ছাড়ব।’ ফরোয়ার্ড মুর্শেদ আলী বলেন, ‘এ ম্যাচে সবাই ভালো খেলে, পুরো প্রচেষ্টা দিয়ে ৩ পয়েন্ট পাওয়ার এবং দেশবাসীকে ভালো ফল দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আমরা আপনাদের হতাশ করব না।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও