হোম > খেলা

ফাইনালে রাজশাহী ও সাতক্ষীরা

আন্তঃজেলা মহিলা ভলিবল

স্পোর্টস রিপোর্টার

দুই ফাইনালিস্ট পেয়ে গেছে আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা ২০২৫। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে রাজশাহী ও সাতক্ষীরা জেলা। সোমবার (১৯ সে) শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।

সেমিফাইনালে যশোরকে ৩-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী। শেষ চারের আরেক ম্যাচে একই ব্যবধানে চট্টগ্রামকে হারিয়েছে সাতক্ষীরা। রোববার বিকেলে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়।

'ক' গ্রুপে রাজশাহী, 'খ' গ্রুপে চট্টগ্রাম, 'গ' গ্রুপে যশোর ও 'ঘ' গ্রুপে সাতক্ষীরা চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে। শেষ চারের লড়াইয়ে রাজশাহী সহজেই হারিয়েছে যশোরকে। ২৫-০৯, ২৫-১৩ ও ২৫-১৭ পয়েন্টে ম্যাচ জিতে নেয় তারা।

অপর সেমিফাইনালে দ্বিতীয় সেটে সাতক্ষীরাকে কিছুটা ধাক্কা দিয়েছিল চট্টগ্রাম। বাকি দুই সেটে সহজেই জয় পায় সাতক্ষীরা। ২৫-১৪, ২৫-২২ ও ২৫-১৫ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা। ১২টি জেলা দল নিয়ে শনিবার শুরু হয় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও