হোম > খেলা

শুরুতেই হারল মোহামেডান, কিংসও জয়বঞ্চিত

স্পোর্টস রিপোর্টার

নতুন মৌসুমটা মোহামেডান স্পোর্টিং ক্লাব শুরু করেছে হার দিয়ে। এক ম্যাচের বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে সাদা-কালো শিবিরের হৃদয় ভাঙে বসুন্ধরা কিংস। মৌসুমের শুরুতেই শিরোপা খোয়ানোর পর এবার বাংলাদেশ ফুটবল লিগও (বিএফএল) মোহামেডান শুরু করল হারের তেতো স্বাদ হজম করে।

আজ কিংস অ্যারেনায় ফর্টিস এফসির কাছে ২-০ গোলে হার মেনেছে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে দিনের অন্য ম্যাচে জয় থেকে বঞ্চিত হয়েছে বসুন্ধরা কিংসও। গাজীপুরে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হাতছাড়া করেছে ক্লাবটি। লিগের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি।


গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে লড়াইয়ে দাপট দেখিয়েছে কিংস শুরু থেকে। ২-০ গোলের লিড নিয়ে ফেলেছিল দলটি। ম্যাচের ১৩ মিনিটেই দোরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে যায় কিংস। প্রথমার্ধ শেষের আগমুহূর্তে গোল ব্যবধান দ্বিগুণ করে ফেলেন ফয়সাল আহমেদ।


ম্যাচের ৫৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানেই এগিয়ে ছিল কিংস। কিন্তু ৫৯ মিনিটে কিংসের সোহেল রানা ডি-বক্সে ফাউল করে বসেন। এতে ম্যাচের চিত্রনাট্য পাল্টে যায়। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান পিডব্লিউডির উজবেক স্ট্রাইকার আকোবির তুরাইভ। পরে আক্রমণাত্মক খেলতে থাকা কিংসের রক্ষণে চিড় খুঁজে নিয়ে ৭২ মিনিটে পিডব্লিউডিকে সমতাসূচক গোল এনে দেন আরমান ফয়সাল।


এ দিকে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছে কোচ আলফাজ আহমেদের মোহামেডান। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো বিরতির পর মোহামেডানকে হতাশ করেন ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর। জালে বল জড়ান তিনি ম্যাচের ৬১ মিনিটে। পরে ৭৯ মিনিটে ফর্টিসের হয়ে জোড়া গোল পূর্ণ করেন পা ওমর। তার ফুটবল নৈপুণ্যেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফর্টিস।

একনজরে ফল
মোহামেডান ০-২ ফর্টিস
বসুন্ধরা কিংস ২-২ পিডব্লিউডি
ব্রাদার্স ইউনিয়ন ০-১ পুলিশ এফসি

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?