হোম > খেলা

টেবিল টেনিস ফেডারেশনের নতুন পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার

টেবিল টেনিসকে এগিয়ে নিতে ‘ট্রেইন অ্যান্ড টেস্ট’ নামক নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশন। এমনটাই জানিয়েছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক এএম মাকসুদ আহমেদ সনেট।

ট্রেইন অ্যান্ড টেস্ট পলিসিতে একই সঙ্গে নিয়মিত অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের উন্নতি সম্পর্কে জানতে প্রতিযোগিতা আয়োজন করবে ফেডারেশন। খেলোয়াড়দের অুনশীলনের জন্য একসঙ্গে পল্টন ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ইনডোর স্টেডিয়াম ব্যবহার করবে টেবিল টেনিস ফেডারেশন।

এই পদ্ধতিতে খেলোয়াড়রা নিজেদের মানোন্নয়ন করতে পারবেন বলে মনে করেন সনেট। রোববার (২০ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘খেলাধুলায় প্রশিক্ষণের বিকল্প কিছু নেই। তাই আমরা খেলোয়াড়দের প্রশিক্ষণের মধ্যে রাখতে চাই। ফিটনেসের ওপর অবশ্যই বাড়তি নজর থাকবে। প্রশিক্ষণার্থীরা কতটুকু উন্নতি করতে পারলেন সেটা জানার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে। ফেডারেশন ট্রেইন অ্যান্ড টেস্ট পলিসিতে আগাবে।’

টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘প্রতিযোগিতা ও র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা সামনের দিকে থাকবে তারাই জাতীয় দলে জায়গা করে নেবে। এর কোনো বিকল্প নেই। পাতানো খেলা, উশৃঙ্খল আচরণ জাতীয় কিছু হলে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বড় ধরনের শাস্তির ব্যাপারে ফেডারেশন থেকে রেজুলেশন নেওয়া হচ্ছে।’

শ্রীনগরে ফুটবল-উৎসব

বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে পিএসজিকে জেতালেন তোরেস

কেন্ট হতাশ হলেও বিসিবির প্রধান্য হাসানের 'ওয়ার্লোড'

মিরাজের লড়াকু পারফরম্যান্সের পরেও হারল গায়ানা

উত্তর কোরিয়ার গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

নাকভির হাত থেকে ট্রফি নয়, তাই পুরস্কার বিতরণীও বয়কট ভারতের

‘এমবাপ্পের চেয়ে ব্যালন ডি’অরের বেশি যোগ্য আমি’

শিরোপা জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

ইয়ামালের রেকর্ডের রাতে বার্সার জয়