হোম > খেলা

রশিদের সামনে শীর্ষে উঠার হাতছানি

যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী

স্পোর্টস ডেস্ক

এতোদিন টি-টোয়েন্টিতে এককভাবে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ডোয়াইন ব্রাভো। এবার তার পাশে বসলেন রশিদ খান। তারকা লেগস্পিনারের সামনে এখন চূড়ায় উঠে রেকর্ড গড়ার সুযোগ।

গত সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলেন ব্রাভো। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৮২ ম্যাচ খেলে তার শিকার ৬৩১ উইকেট। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে এসএ টি-টোয়েন্টিতে খেলতে নেমেই ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটারের পাশে বসেন রশিদ।

স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের নামের পাশে ৬২৯ উইকেট নিয়ে এমআই কেপটাউনের হয়ে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামেন রশিদ। এদিন তার শিকারে পরিণত হন কাইল ভারানে ও মারকুইস অ্যাকারম্যান। তাতেই এই সংস্করণে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী বনে যান রশিদ।

ব্রাভোর সমান ৬৩১ উইকেট হলেও একটা জায়গায় এগিয়ে রশিদ। টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হতে ব্রাভোর চেয়ে ১২২ ম্যাচ কম খেললেন তিনি। এখন ব্রাভোকে পেছনে ফেলে এককভাবে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারী বোলার হওয়ার আনন্দ হাতছানি দিচ্ছে তাকে।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে শিরোপা মিশন শুরু আর্জেন্টিনার

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো